ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান

‘মন্ত্রী, এমপিসহ প্রশাসনের সবার সম্পদের হিসাব নেওয়া হোক’: প্রতিমন্ত্রী চুন্নু

আকাশ জাতীয় ডেস্ক:

মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব নেওয়ার ব্যবস্থা করতে স্পিকারকে অনুরোধ করেছেন কিশোরগঞ্জ-৬ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। হিসাব জমা দেওয়ার জন্য দু’তিন মাস সময় দিয়ে আদেশও চান তিনি।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সসদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মুজিবুল চুন্নু একথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মুজিবুল হক চুন্নু বলেন, অর্থমন্ত্রী টাকা পাচারকারীদের তালিকা চান আমাদের কাছে। আমরা কোথা থেকে তালিকা দেবো। তালিকা তো দেবেন আপনি (অর্থমন্ত্রী)। এজন্য প্রত্যেকের সম্পদের হিসাব আপ টু ডেট (হালনাগাদ) জমা দেওয়া হোক।

অর্থমন্ত্রী দেখবেন বাজেটে আপনার টাকার অভাব হবে না।

তিনি বলেন, আজ গাজীপুরে যান দেখবেন কী সুন্দর সুন্দর বাগানবাড়ি। বিভিন্ন জায়গায় দেখা যায় রিসোর্ট। এত দামি দামি রিসোর্ট। সেই রিসোর্টের টাকা কই থেকে আসে। সেই রিসোর্টে সবাই গিয়ে বেড়ায়। পয়সা কোথায় পায়। আমার মনে আমরা যারা দায়িত্বে আছি। আমাদের মধ্যেই গলদ। আমাদের মন্ত্রী, এমপি, সরকারি আমলা, ব্যবসায়ী, কারা কত ট্যাক্স দেয়, কার কত সম্পদ সমস্ত হিসাব-কিতাব দেওয়া হোক।

চুন্নু আরও বলেন, সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হোক। যারা আমরা প্রশাসনে জড়িত আছি আমাদের কী আছে সেই হিসাব দেওয়া হোক। আমি জোর গলায় বলতে পারি। আমার সম্পদের হিসাব চাইলে আমি এক সপ্তাহের মধ্যে হিসাব দেবো। আমার সম্পদের হিসাবের বাইরে এক পয়সা যদি থাকে সরকার সেই সম্পদ নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

হাইমচরে ইলিশ বিক্রির দায়ে হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা

‘মন্ত্রী, এমপিসহ প্রশাসনের সবার সম্পদের হিসাব নেওয়া হোক’: প্রতিমন্ত্রী চুন্নু

আপডেট সময় ০৪:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১