ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর্মসংস্থান সচল রাখতে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহামারিকালে জনগণের কর্মসংস্থান সচল রাখতে তৃনমূল পর্যায়ের সরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীধরপুর-আরএইচডি পাতন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগান বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিবন্ধক ধর্মের অপব্যাখ্যাকারী ও ধর্মব্যবসায়ীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কর্মসংস্থান সচল রাখতে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

আপডেট সময় ১১:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১