ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান

সংসদে পরীমনির ঘটনার বিচার চাইলেন বিএনপির হারুন

আকাশ জাতীয় ডেস্ক:

পরীমনি ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের বিচার চেয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত সংসদে আইন উত্থাপন করছি। আইন পাসও হচ্ছে। আইন করে লাভটা কী হচ্ছে, আইনের যদি প্রয়োগ না থাকে! এক্ষেত্রে আইন পাস করাটাও বৃথা।

সোমবার জাতীয় সংসদে আয়োজিত ‘আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯’ সংশোধনী প্রস্তাব ও আয়োডিনযুক্ত লবণ বিল ২০২১ এর ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশীদ বলেন, ‘কী উদ্বেগজনক ঘটনা! আজ সকালে আসার পথে পত্রিকায় দেখলাম পরীমনির ধর্ষণচেষ্টার ঘটনাটি। কী ভয়ানক ঘটনা! সে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেছে। তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।’

দেশে অপরাধীদের দমনে আইনের প্রকৃত প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ তুলে এমপি হারুনুর রশীদ বলেন, ‘কয়দিন আগে দেখলাম মুনিয়া, যাকে বনানী-গুলশানে ব্যাভিচারের কেন্দ্র করা হয়েছিল। তার সঙ্গে যারা জড়িত, আইন কি নেই! আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে? আজ অন্য কেউ হলে তাকে গ্রেপ্তার করে জেলে দেয়া হতো। আইনের আওতায় নিয়ে আসা হতো। তারা নিঃসন্দেহে মাফিয়া। আপনারা (আইন) তৈরি করছেন, সংশোধন করছেন। তার আগে সিদ্ধান্ত নিন আইন জনগণের কল্যাণে প্রয়োগ করবেন কিনা।’

এ সময় তিনি পরীমনি এখন মৃত্যুপথযাত্রী বলেও মন্তব্য করেন।

এর আগে রবিবার রাতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি ফেসবুক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর বিষয়টির বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সামনে আসেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, তাকে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে উত্তরা বোট ক্লাবে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাদ্রব্য খাইয়ে এই ঘটনা ঘটাতে চেয়েছিলেন। নাসির ইউ মাহমুদ বা নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান। উত্তরা ক্লাব লিমিটেডের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান।

ঘটনার পর থেকে দ্বারে দ্বারে ঘুরেও কোথাও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এমন কি নিজের জীবন নিয়েও আশঙ্কার কথা জানান এই অভিনেত্রী।

এদিকে পরীমনির সংবাদ সম্মেলনের পর বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। সোমবার সকালেই বনানীতে এই অভিনেত্রীর বাসার সামনে ৫ সদস্যের পুলিশের প্রহরা বসানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হাইমচরে ইলিশ বিক্রির দায়ে হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা

সংসদে পরীমনির ঘটনার বিচার চাইলেন বিএনপির হারুন

আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১