ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রধানমন্ত্রী সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল’

আকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নে রোল মডেল।

বিশ্বের প্রথম পাঁচ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা অন্যতম বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন।

মন্ত্রী বলেন, এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল,তার (মন্ত্রী) ঐচ্ছিক তহবিলের চেক এবং মসজিদ-মন্দির এর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশ মন্ত্রী বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে। করোনা ভাইরাসে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে ঠিক তখনই বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রধানমন্ত্রী সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল’

আপডেট সময় ১১:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১