ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

দীর্ঘতম সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ যাচ্ছে দুর্গম দুটি চরে

আকাশ আইসিটি ডেস্ক :

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদুৎ’ স্লোগানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নদী বেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন আলোকিত হয়েছে বিদ্যুতের আলোতে। এতে দুটি ইউনিয়নে বিদ্যুতের সুফল ভোগ করবে অর্ধ লক্ষাধিক মানুষ।

পার্শ্ববর্তী জেলা ভোলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইন চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুই ইউনিয়নের বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন জাতীয় সংসদের পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এসএম শাহাজাদা সাজু।

এসময় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহীন, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাশার আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা।

চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল বলেন, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দুটি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন দুটি আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাসার জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে। সরকার নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ে সংযোগ দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১০ জুন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

দীর্ঘতম সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ যাচ্ছে দুর্গম দুটি চরে

আপডেট সময় ০১:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১