ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেফতার রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: জোনায়েদ সাকি আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন

করোনায় পেছাচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ১৯ জুন থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনদিনে তিনটি বিভাগে এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু নতুন করে ১৬ জুন পর্যন্ত সরকার লকডাউন জারি করায় আগের তারিখে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভর্তি পরীক্ষা পেছাতে হচ্ছে। প্রাথমিক আবেদনের কাজ এখনো শেষ করা যায়নি। চলমান বিধিনিষেধের পর প্রাথমিক আবেদনের জন্য ১০দিন সময় বাড়ানো হবে। এখন ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, তাহলেও প্রাথমিক আবেদন করতে ২৬ জুন পর্যন্ত চলে যাবে। তারপর আবার চূড়ান্ত আবেদন। এসব করতে সময় লাগবে। এই অবস্থায় কবে এই পরীক্ষা হবে, তার তারিখও ঘোষণা করা যাচ্ছে না।

আগামী শুক্রবার সভা করে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেয়া হবে।

ভর্তি প্রক্রিয়ার সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, করোনার জন্য এমনিতেই আমাদের কার্যক্রম স্থবির হয়ে আছে। শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলে আমরা কিছু করবো না। সামনে আমাদের সভা আছে। কিভাবে কি করা যায় সেখানে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবো।

এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। এর মধ্যে একটি পরীক্ষা হবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আরেকটি মানবিকের জন্য এবং অন্যটি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য। ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও আগামী ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো অনলাইনে নয়, সরাসরি ভর্তি পরীক্ষা হবে এসব বিশ্ববিদ্যালয়ে। আর সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেফতার

করোনায় পেছাচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আপডেট সময় ১১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১