ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপটিক্যাল ফাইবার সেবার মান যুগোপযোগী করতে ব্যবস্থা নিচ্ছে বিটিসিএল

আকাশ আইসিটি ডেস্ক :

অপটিক্যাল ফাইবার ও টাওয়ার শেয়ারিং সেবার মান আরো টেকসই ও যুগোপযোগী করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

দেশের সব মোবাইল টেলিকম অপারেটরের সঙ্গে অংশীজন সভায় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন একথা জানিয়েছেন।

বিটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় রবির প্রতিনিধিগণ বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ব্যাকবোনসহ অন্যান্য সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। গ্রামীণফোন এবং বাংলালিংক খুব শিগগিরই বিটিসিএল থেকে অপটিকাল ফাইবার ক্যাবল ও টাওয়ার শেয়ারিং লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

অপারেটরগুলো অপটিক্যাল ফাইবার ও টাওয়ার অপারেশন মেইনটেনেন্স সেবার মান আরো উন্নত ও টেকসই করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে টেলিটকের প্রতিনিধি উল্লেখ করেন যে, তারা জন্মলগ্ন থেকেই বিটিসিএলের সেবা ব্যবহার করে আসছে এবং ভবিষ্যতে তা আরো বৃদ্ধি পাবে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, অপটিক্যাল ফাইবার ও টাওয়ার শেয়ারিং সেবার মান আরো টেকসই ও যুগোপযোগী করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে বিটিসিএল ব্যবস্থা গ্রহণ করছে। সবকিছু আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি মোতাবেক সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপটিক্যাল ফাইবার সেবার মান যুগোপযোগী করতে ব্যবস্থা নিচ্ছে বিটিসিএল

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১