ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

সরকারি তথ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে লুকানোর কিছু নেই: পরিকল্পনামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

১ শতাংশ সরকারি তথ্যে গোপনীয়তা রয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সেগুলোর প্রতি গণমাধ্যমকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি তথ্য লুকানোর কিছু নেই। ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ১ শতাংশ গোপনীয়তা রয়েছে। সেটির প্রতি গণমাধ্যম সম্মান দেখাবে অবশ্যই। আগামীতে হয়ত সেই ১ শতাংশও আর গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘বিবিএস গেøাসারী (কনসেপ্টস এন্ড ডেফিশেন) শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বক্তৃতা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্রাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকসের (এনএসডিএস) প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছ। কোনো তথ্য লুকাবেন না। আপাদের জরিপে যদি কোনো ভয়ঙ্কর কিছু আসে সেক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাব।

Tag :
আপলোডকারীর তথ্য

বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান

সরকারি তথ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে লুকানোর কিছু নেই: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১