ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ হাজার বছর আগের জীবন্ত প্রাণী আবিষ্কার

আকাশ নিউজ ডেস্ক:

রাশিয়ার বিজ্ঞানীরা ২৪ হাজার বছর ধরে টিকে থাকা একটি আণুবীক্ষণিক প্রাণী আবিষ্কারের কথা জানিয়েছেন। সার্বিয়ার ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল খনন করে হিমায়িত মাটির কোল থেকে এ প্রাণীর সন্ধান মেলে।

রাশিয়ার বিজ্ঞানীরা সোমবার এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

আণুবীক্ষণিক প্রাণীটির নাম ডেলোইড রোটিফার্স। প্রাণীটি জলীয় পরিবেশে বাস করে। বেঁচে থাকার অবিশ্বাস্য ক্ষমতা আছে প্রাণীটির।

রাশিয়ার সয়েল ক্রায়োলজি ল্যাবরেটরির গবেষক স্টাস মালাভিন বলেন, আজকের হিসাবে প্রমাণিত হয় যে, বহুকোষীয় প্রাণী কয়েক হাজার বছর ক্রিপ্টোবায়োসিস সহ্য করতে পারে। ক্রিপ্টোবায়োসিস হচ্ছে— প্রায় পুরোপুরি মেটাবলিজম (বিপাক) বন্ধ হয়ে যাওয়ার দশা।

এই গবেষকদের আগের গবেষণায় দেখা গিয়েছিল, হিমায়িত অবস্থায় রোটিফার্স টিকে থাকতে পারে ১০ বছরের বেশি সময়। রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে নতুন গবেষণায় রাশিয়ার গবেষকরা দেখেন— পার্মাফ্রস্ট থেকে বের করে আনা আণুবীক্ষণিক প্রাণীগুলো ২৪ হাজার বছরের পুরনো।

পুরোপুরি হিমায়িত আবাসস্থল থেকে প্রাচীন প্রাণীর সন্ধান পাওয়ার ঘটনা এটিই প্রথম তা নয়। এর আগে সার্বিয়া থেকে ৩০ হাজার বছরের পুরনো নেমাটোড পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ হাজার বছর আগের জীবন্ত প্রাণী আবিষ্কার

আপডেট সময় ০৯:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১