ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হাঁটু গেড়ে ছেলেদের প্রপোজ করার কারণ

অাকাশ নিউজ ডেস্ক:

কেন হাঁটু গেড়ে বসে ছেলেরা বিয়ের প্রস্তাব দেয়, জানেন? প্রিয়তমাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নিজস্ব ভঙ্গি বা মৌলিকত্বে অনেকেই বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার চল রয়েছে। কিন্তু কেন এমন রীতি চলে আসছে কেউ জানেন?

কয়েকটি তথ্য থেকে বিষয়টি জানা যেতে পারে। মধ্যযুগে সৌজন্য প্রকাশের ওপর খুবই জোর দেওয়া হতো বলে শোনা যায়। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রথা প্রচলিত ছিল। কখনও বশ্যতা, কখনও সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয়। মধ্যযুগে নাইটদের অন্যতম কর্তব্য ছিল ‘শিভ্যালরি’ অর্থাৎ বীরত্ব প্রদর্শন করা। নারী ও শিশুদের সুরক্ষা প্রদান করাই ছিল নাইটদের কর্তব্য। অভিজাত নারীর সামনেও এভাবে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করত তাঁরা।

পাশাপাশি নাইটদের প্রভুর প্রতি ‘ওথ অফ ফিয়েলটি’ অর্থাৎ ‘বিশ্বস্ততার শপথ’ নিতে হত। হাঁটু গেড়ে বসেই শ্রদ্ধা ও সম্মান দেখাতে হতো নাইটদের।

সেই ভাবনাই ক্রমে চলে আসে প্রেমিক-প্রেমিকার কাছে। হাঁটু গেড়ে বসে আজীবন ভালবাসার মানুষের কাছে বিশ্বস্ততা দেখানোর প্রতিশ্রুতিই প্রকাশ করা হয় এই ভঙ্গিমার মাধ্যমে। কাছের মানুষটির সম্মুখে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করেন, সেখানে শুধু তিনি ‘হ্যাঁ’ বলার প্রত্যাশা তো ব্যক্ত করেই, তার পাশাপাশি আপনাকে আরও জানান যে, আপনি যোগ্য সম্মানের অধিকারী। আর বিনয়-শ্রদ্ধা-ভালোবাসায় মোড়া এই রীতি আজ পৃথিবীর সর্বত্রই গৃহীত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

হাঁটু গেড়ে ছেলেদের প্রপোজ করার কারণ

আপডেট সময় ১১:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭