ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

জ্ঞান-বিজ্ঞানের চর্চা সারাদেশের সব শিক্ষার্থীদের মধ্য থেকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার ১১তম বাংলাদেশ জাতীয় ফিজিস্ক অলিম্পিয়ার্ড সমাপনী পর্বের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞান-বিজ্ঞান বিষয় পাঠ্যসূচির মধ্যে থাকবে আমরা সেটি পড়ব, মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখবো, ভালো নম্বর পাবো আর আমাদের বহু বাবা-মায়েরা গর্ববোধ করবেন যে, আমার ছেলেমেলো ভালো শিখছে। সে জায়গা থেকে বেরিয়ে আমাদের শিক্ষার্থীদের সত্যিসত্যি বিষয়গুলোকে নিয়ে চর্চা করা বুঝতে পারা, এই বিষয়ের মধ্যে যে আনন্দ আছে সেটা উপভোগ করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ফিজিক্স অলিম্পিয়ার্ড সেটি তৈরি করেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় যতরকম ঘাটতি ও বৈকল্য আছে সেগুলোকে চিহ্নিত ও দূর করার ক্ষেত্রে অলিম্পিয়ার্ডগুলোর বিশেষ ভূমিকা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘আমরা একেবারেই যে শ্রেণিকক্ষে আনন্দ দেখতে পাই না তা নয়, তবে যে রকম আনন্দ দেখতে চাই সেরকমটা পাই না। পড়াশোনা মানেই ভয়, পরীক্ষা, চাপ, জিপিএ-ফাইভ নিয়ে উন্মাদনা বাবা-মায়েদের মধ্যে যে প্রতিযোগিতা, মনে হয় অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু সারা পৃথিবীতে যত সফল মানুষ রয়েছেন-তারা পরীক্ষায় ভালো ফলাফল করে সফল হয়েছেন, এটি মনে করার কারণ নেই।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকেই ভালো মানুষ হবে মুক্তবুদ্ধির চর্চা করবে, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করবে। যার যে বিষয়ে ভালো লাগে সে বিষয় চর্চা করবে। আগ্রহ নিয়ে কোনও বিষয় জানবে। নিজের জীবনে যেখানে শিক্ষা প্রয়োগ করা দরকার করবে। শিক্ষায় চাপচাপি, উৎকণ্ঠা নিরানন্দ শিক্ষা থেকে আমাদের উত্তোরণ প্রয়োজন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ১০:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১