ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাবির আইবিএ-এর বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা শীঘ্রই জানানো হবে।’

এর আগে, ২১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে পিছিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। নতুন করে নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়াও চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাবির আইবিএ-এর বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০৫:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১