ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তলোয়ার নিয়ে সংসদ এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা!

আকাশ জাতীয় ডেস্ক:

কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবন এলাকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আল সাকিব (২০) ও উগ্রবাদী বক্তা আলী হাসান উসামাকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

বুধবার (০৫ মে) রাত ৮টার দিকে সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সাকিবকে আটক করা হয়েছে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে আলী হাসান উসামাকে গ্রেফতার করা হয়।

আটকের সময় সাকিবের কাছ থেকে ১টি কালো পতাকা, মাথায় বাঁধার জন্য ১টি কালো রুমাল, বড় ১টি ছুড়ি, মোবাইল ফোন এবং আলী হাসানের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, কিছু উগ্রবাদী বার্তা সম্বলিত বই উদ্ধার করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, আটক সাকিব আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী বার্তা সম্বলিত ভিডিও চিত্র দেখে ৩১৩ জন সদস্য সংগ্রহ করে রমজান মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরে হামলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা সফল করতে সাকিব কথিত বক্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী সামাজিক যোগযোগ মাধ্যমে হামলার জন্য সদস্য সংগ্রহ করতে একাধিক পোস্ট ও মেসেঞ্জার গ্রুপে দাওয়াত দেন।

পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানোর আগ মুহূর্তে ধারালো অস্ত্রসহ হাতেনাতে সাকিবকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পরে সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর এলাকা থেকে উগ্রবাদী বক্তা আলী হাসান উসামাকে আটক করা হয়। হাসান তথাকথিত জিহাদের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থনে বিভিন্ন ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করেন। তিনি সাকিবকে সংসদ ভবনের সামনে হামলার ব্যাপারে ইন্ধন দেন ও উদ্বুদ্ধ করেন। আলী হাসান রাজবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, সংসদ ভবন এলাকায় হামলার পরিকল্পনার দায়ে সাকিব ও হাসানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী

তলোয়ার নিয়ে সংসদ এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা!

আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১