ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷ এক্ষেত্রে ঢাবির আবাসিক হলগুলো বন্ধই থাকবে৷

বুধবার বিকালে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবি ডিনস কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া শুরু হবে৷ অনলাইন পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেয়া হয়েছে৷ দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে তাদের৷

ঢাবির সহ-উপাচার্য (শিক্ষা) জানান, অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে৷ ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে৷

এদিকে এক বছরের বেশি সময় পর আগামী ১৭ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়ার কথা ছিল। তবে সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত না করা পর্যন্ত হল ও বিশ্ববিদ্যালয় খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা

আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১