ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আরও পেছাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে এ বছর নির্ধারিত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া অনিশ্চত হয়ে পড়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে আগামী জুন-জুলাইয়ে এসএসসি এবং সেপ্টেম্বর-অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিতে না পারায় তা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ অবস্থায় দু’টি পাবলিক পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর পরিকল্পনা নিয়েছেন তারা।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। গতবছর করোনা সংক্রমণের কারণে যথাসময়ে এসএসসি পরীক্ষা হলেও কয়েক দফা পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অটোপাস দিয়ে এইচএসসির শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়।

এবছর এসএসসিতে ৬০ দিন এবং এইচএসসিতে ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে জুন-জুলাইয়ে এসএসসি এবং সেপ্টেম্বর-অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হচ্ছে না বলে বোর্ড এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আগামী জুন-জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল।

এইচএসসি হওয়ার কথা ছিল সেপ্টেম্বর-অক্টোবরে। তবে সেটি দু-এক মাস পিছিয়ে যেতে পারে। কিন্তু এবার পরীক্ষা নেওয়া হবে।

আগামী ২৩ মে স্কুল-কলেজ খোলার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। আর ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে ২৪ মে থেকে ক্লাস করার কথা ছিল। তবে বিরূপ পরিস্থিতিতে সবই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ নেই। তাই নতুন পরিকল্পনা নিয়ে এগোতে কাজ করছে মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আরও পেছাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

আপডেট সময় ০৪:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১