ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পি কে হালদারের বান্ধবীসহ গ্রেপ্তার তিনজন রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

ভুয়া কাগজপত্রে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আলোচিত পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বিকালে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

এর আগে বিকাল ৪টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম।

দুদক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান ‘আনান কেমিকেল লিমিটেড’ এর নামে জাল রেকর্ডপত্র তৈরি করে ভুয়া ঋণ পেতে সহযোগিতা করেছে।

অভিযোগে আরও বলা হয়, ঋণগ্রহীতা ‘আনান কেমিকেল লিমিটেড’-এর পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে কাগজপত্র তৈরি করে। পরে তা বৈধ দেখিয়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্টদের প্রত্যক্ষ সহায়তায় ৭০ কোটি ৮২ লাখ টাকা ভুয়া ঋণ তুলে আত্মসাৎ করা হয়।

পরে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

অভিযুক্ত তিনজনই প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে যাওয়া পি কে হালদারের সহযোগী। এর মধ্যে নাহিদা রুনাই তার বান্ধবী। তিনি ইন্টারন্যানাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পি কে হালদারের বান্ধবীসহ গ্রেপ্তার তিনজন রিমান্ডে

আপডেট সময় ১১:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১