ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দু’টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইউসুফ পাঠান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।

ইউসুফ পাঠান নিজের অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল এবং পুরো দেশবাসীকে ধন্যবাদ জানায়। আামি নিশ্চিত, ভবিষ্যতেও আমাকে চলার পথে আপনারা সাহস যোগাবেন। ’

দেশের হয়ে তিনি ৫৭টি ওয়ানডে খেলে করেছেন ৮১০ রান এবং ২২টি টি-টোয়েন্টিতে করেছেন ২৩৬ রান। ইউসুফের আন্তর্জাতিক ক্যারিয়ারে উজ্জ্বল হয়ে আছে ২০১০ সালে ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৩ রানের ইনিংসটি। সেই ম্যাচে কিউইদের দেওয়া ৩১৬ রান তাড়া করে জিতেছিল ভারত। এরপর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া অফ-স্পিনে তিনি নিয়েছেন ৪৬টি আন্তর্জাতিক উইকেট।

টিম ইন্ডিয়ার জার্সিতে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ইউসুফ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১২ বছর খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’বার জিতেছেন টুর্নামেন্ট শিরোপা। আইপিএলে ব্যাট হাতে ৩২০৪ রান এবং বল হাতে ৪২ উইকেট নিয়েছেন ইউসুফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দশকে আবাসন খাতে আস্থার নাম এসইএল

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান

আপডেট সময় ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১