ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে টেকনাফে সাবেক মেম্বার আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার ইসমাইল প্রকাশ ইসমাইলকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল তাকে আটক কর হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককের পর তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আটক ইসমাইলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইসমাইল একদিকে রোহিঙ্গাদের অবৈধভাবে মিয়ানমার থেকে এদেশে ঢুকিয়ে দেয়। অন্যদিকে, প্রত্যেক রোহিঙ্গার কাছ থেকে ১০ হাজার টাকা করে আদায় করে। আর যারা দেয় না তাদেরকে নৌকায় নির্যাতন করা হয়। ছিনিয়ে নেয়া হয় তাদের টাকা-মালামাল। নৌকায় রোহিঙ্গাদের সাথে ধস্তাধস্তি করার কারণে নৌকাডু্বিতে অনেকে রোহিঙ্গার মৃত্যু হয় বলেও তিনি জানান।

ওসি আরও বলেন, ইসামইল রোহিঙ্গাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এমনকি ইসমাইলের ছত্রছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ প্রতি রাতে শাহপরীর দ্বীপ জেটি এলাকা থেকে মোটা অংকের বিনিময়ে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের এপারে নিয়ে আসছে। এবং মালামাল লুট করার পাশাপাশি অমানবিক আচরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে টেকনাফে সাবেক মেম্বার আটক

আপডেট সময় ০১:৫৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭