ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে বিশেষ ট্রাউজার পরে খেলবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাকালীন সময়ের ক্রিকেটের জন্য যে পাঁচটি নতুন নিয়মের প্রবর্তন করেছে আইসিসি, তার মধ্যে অন্যতম হলো ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ করা। যে কারণে এখন বলের উজ্জ্বলতা ধরে রাখতে বেগ পেতে হচ্ছে। পুরোনো বলে রিভার্স সুইং আদায়ে বেশ কষ্টই হচ্ছে বোলারদের।

এ সমস্যা সমাধানে অভিনব উপায় বের করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে বিশেষ ধরনের ট্রাউজার পরে খেলবে টাইগাররা। সাধারণ কাপড়ের চেয়ে খানিক ভিন্ন হবে থাইল্যান্ড থেকে আনা কাপড় দিয়ে বানানো এ ট্রাউজার। যাতে করে ট্রাউজারে ঘষে বলের উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ঘরের মাঠের সিরিজ থেকেই এ বিশেষ ট্রাউজার ব্যবহারের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে সেটি বাস্তবায়িত হয়নি। মূল ম্যাচের বদলে অনুশীলনের জন্য টাইগারদের এ বিশেষ ট্রাউজার সরবরাহ করেছিল জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস এন্ড স্পোর্টস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডে বিশেষ ট্রাউজার পরে খেলবে টাইগাররা

আপডেট সময় ০৫:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১