ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রকাশ্য দিবালোকে সরকারি অফিসের ভেতরে রূপকারি ইউনিয়ন পরিষদের এক ওয়ার্ডের ইউপি মেম্বার সমর বিজয় চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, নিহত সমর বিজয় চাকমা বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন মেম্বার সমর বিজয় চাকমা। এসময় মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

নিহত সমর বিজয় চাকমা জন সংহতি সমিতি -এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র অফিস কক্ষে বসে ছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পিছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর পরই সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কেউ জানাতে পারেনি।

ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শশন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১