ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বন্দুকযুদ্ধে’ জকির বাহিনীর প্রধানসহ নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কয়েক ঘণ্টা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে জকির বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছে বলে দাবী করেছেন র‌্যাব।

মঙ্গলবার বিকালে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ডাকাত জকির টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের হাজী আব্দুল আমিনের ছেলে। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মাদক ও অস্ত্রসহ পাহাড়ে ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে র‌্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত জকির তার অস্ত্রধারী বাহিনীর সদস্যদের নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নেয়। একপর্যায়ে জকিরসহ তার বাহিনীর লোকজন র‌্যাবের ওপর গুলি ছোড়ে।

তিনি জানান, আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জকির বাহিনীর প্রধান জকিরসহ তিনজনের লাশ উদ্ধার করেন। পরে জকিরের আস্তানা থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী দলের প্রধান মেজর মেহেদী হাসান।

তিনি আরও জানান, নিহত ডাকাত জকিরের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, নারী নির্যাতন, অস্ত্র ও হত্যাসহ ২০টির অধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বন্দুকযুদ্ধে’ জকির বাহিনীর প্রধানসহ নিহত ৩

আপডেট সময় ১০:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১