ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন চমক নিয়ে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম। দলে রয়েছে একটি চমক। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন সাকিব। আর সীমিত ওভারের দলের স্কোয়াডে রাখা হয় না টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুলকে।

২০ সদস্যের স্কোয়াডে নতুন যুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মতো নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম বাহিনী। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

নতুন চমক নিয়ে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১