ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিয়ে অঘটনের একটিও খবর পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার টিকা দেয়া নিয়ে দেশে একটিও অঘটনের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা হাসপাতালে সুরক্ষা অ্যাপ উন্মুক্ত করার পর সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

সুরক্ষা অ্যাপসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অ্যাপস উদ্বোধন করেছি এতে টিকার নিবন্ধন কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল। এখন যেকোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবে। এটি সহজ হয়ে গেল। নিবন্ধন গতি বেড়ে যাবে।

জাহিদ মালেক বলেন, সারাদেশে প্রতিদিন তিন লাখের মতো নিবন্ধন হচ্ছে। এক হাজার সেন্টারের তিন থেকে চার হাজার বুথে পনের লাখের বেশি টিকা নিয়েছে।

করোনা মোকাবেলা ও টিকাদান কার্যক্রম পরিচালনায় অনেক প্রতিকূলতা ছিল এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক কথা হয়েছে কিন্তু ধোপে টিকেনি। সবাই টিকা নিচ্ছে। সবাই এগিয়ে আসুক, আনন্দের সঙ্গে উৎসবমুখরভাবে টিকা নিচ্ছে। এখন অবধি অঘটনের কোনো ঘটনা হয়নি এটা সবচেয়ে ভাল। সবাই সহনশীল এটা প্রমাণিত হয়েছে।

প্রতিটি টিকা কেন্দ্রের কোটা অনুযায়ী টিকা পাঠানো হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ব্যালেন্স করা হচ্ছে। আশা করি টিকা নিয়ে সমস্যা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। আগামী এক-দুই মাসের মধ্যে বৃহৎ সংখ্যক টিকা আসবে বলে আশা করছি।

বয়স্কদের স্পট নিবন্ধনের চিন্তা এখনো নেই জানিয়ে তিনি বলেন, অসুস্থদের ব্যাপারে কিছু করা যায় কি না ভাবা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা নিয়ে অঘটনের একটিও খবর পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১