ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

র‌্যাঙ্কিংয়ে উন্নতি তামিমের, অবনতি মুশফিকের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৫০ রান করায় টেস্ট ফরম্যাটে খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ৩৭তম অবস্থান থেকে ৩২তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

উন্নতি করেছেন লিটন দাসও। ৬৫তম অবস্থান থেকে ৫৪তম অবস্থানে উঠে এসেছেন এই ব্যাটসম্যান। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছিলেন তিনি। বোলারদের তালিকায় ৫ ধাপ উন্নতি করে স্পিনার তাইজুল ইসলাম ২২তম অবস্থানে উঠে এসেছেন।

তবে, অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের। এক ধাপ নিচে নেমে ২৩তম অবস্থানে আছেন মুশফিক। ঢাকা টেস্টের দুই ইনিংসে তার রান যথাক্রমে ৫৪ আর ১৪। তিন ধাপ পিছিয়ে মুমিনুল হক আছেন ৩৬তম অবস্থানে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ঢাকা টেস্টে যথাক্রমে ৯০ ও ৩৮ রান করেন। তিনি ছয় ধাপ উন্নতি করেছেন। এই ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া ক্যারিবীয় স্পিনার রাখিম কর্নওয়াল প্রথমবারের মতো বোলারদের তালিকায় সেরা পঞ্চাশে জায়গা করে নিয়েছেন।

ক্যারিবীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা ৩৩ ধাপ উন্নতি করে ৭৮তম অবস্থানে উঠে এসেছেন। তিন ধাপ উন্নতি করেছেন স্পিনার জোমেল ওয়ারিকান। বোলারদের তালিকায় তিনি বর্তমানে ৫৯তম অবস্থানে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

র‌্যাঙ্কিংয়ে উন্নতি তামিমের, অবনতি মুশফিকের

আপডেট সময় ০৮:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১