ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জো রুটকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার নীতিন মেননের প্রতি মাঠেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর জেরে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। কোহলির আচরণ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলে দিয়েছেন সাবেক ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন এবং ডেভিড লয়েড।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অক্ষর প্যাটেলের একটি বল ব্যাকফুটে খেলতে গেলে ডান পায়ে লাগে জো রুটের। কোহলিদের জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি নীতিন মেনন। রিভিউ নিয়েও কাজ হয়নি। কারণ বল যে জায়গায় রুটের প্যাডে লাগে সেটা পুরোপুরি অফ স্ট্যাম্পের লাইনে ছিল না। ফলে আম্পায়ার্স কলের দৌলতে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক।

ক্রিকেটের নিয়মানুযায়ী মেনন যদি আউট দিতেন তাহলে রুট রিভিউ নিলেও প্যাভিলিয়নে ফেরত যেতে হতো তাঁকে। অর্থাৎ থার্ড আম্পায়ার নয়, এক্ষেত্রে সমস্ত দায়িত্বটাই মেননের ঘাড়ে পড়ে। সেটা বুঝেই তাঁর সঙ্গে মাঠে তর্ক জুড়ে দেন কোহলি। সেদিনের খেলা শেষ হলে কোচ রবি শাস্ত্রীকেও মেননের সামনে উষ্মা প্রকাশ করতে দেখা যায়।

ভন, লয়েডরা মানছেন রুট পরিষ্কার আউট ছিলেন। কিন্তু তাতেও আম্পায়ারের সঙ্গে তর্ক করা ক্রিকেটের কোড অব কন্ডাক্টের পরিপন্থী। ডেভিড লয়েড বলেন, ‘আম্পায়ারের সঙ্গে এভাবে তর্ক এবং দর্শকদের উস্কাতে পারে না বিরাট কোহলি। আরো ভালো নিদর্শন দেখানো উচিত ছিল ওর। এটা মোটেও ভালো কাজ হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন কোহলি

আপডেট সময় ০৮:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১