ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকার অভাব নেই, ভবিষ্যতেও হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে করোনার টিকার অভাব নেই। ভবিষ্যতেও হবে না- এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউরোপ-আমেরিকার মত বড় দেশগুলো ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসা পেয়েছে।

বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭০ লাখ টিকার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় টিকাদান কার্যক্রমে বাংলাদেশ এগিয়ে আছে।

ভ্যাকসিনের অ্যাপসে প্রায় ২৫ লাখ নিবন্ধন হয়েছে বলে জানান মন্ত্রী।

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, করোনার এই ক্রান্তিকালে বিরোধী দল শুধু সমালোচনাতেই মেতে ছিল। মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনবোধ করেনি।

তিনি বলেন, আশেপাশের দেশগুলোর তুলতায় করোনা প্রতিরোধে এগিয়ে আছে বাংলাদেশ। এখন আর কেউ টিকা নিয়ে সমালোচনা করে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম টিকা নেবার পর তিন মাস পর্যন্ত দ্বিতীয় টিকা নেয়ার সময় থাকে। যত পরে নেয়া হয় টিকার কার্যকারিতা তত বেশি হয়।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ৮ সপ্তাহ পর টিকা দেবার তারিখ নির্ধারণ করা হয়েছে। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের কাছে নতুন করে মেসেজ পৌঁছে যাবে।

টিকা নেয়ার বয়সসীমা ৪০বছরই থাকছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকার অভাব নেই, ভবিষ্যতেও হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১