ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাল্টে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একেবারে শুরুর আট ফ্র্যাঞ্জাইজির একটি কিংস ইলেভেন পাঞ্জাব। তবে আগামী মৌসুমে এই নামে অংশগ্রহণ করবে না প্রীতি জিনতার মালিকানাধীন দলটি।

নাম পরিবর্তন হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। লিগের ১৪তম সংস্করণ থেকে ‘পাঞ্জাব কিংস’ নামে নামে দেখা যাবে ফ্র্যাঞ্জাইজিটিকে। নাম পরিবর্তনের বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেন নাম পরিবর্তন করা হয়েছে তার কারণ সম্পর্কে ফ্র্যাঞ্জাইজিটির মালিক বা কর্মকর্তার কেউ কিছু জানাননি। তবে ১৮ ফেব্রুয়ারি আইপিএল নিলামকে সামনে রেখে সপ্তাহখানেকের মধ্যে মুম্বাইয়ে পুনরায় এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনভাবে সবকিছু শুরুর পরিকল্পনা করছে। এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ফ্র্যাঞ্জাইটির মালিক হিসেবে আছেন মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পাল। আইপিএলে এখন পর্যন্ত বাজে পারফরম্যান্স দেখানো দলের একটি পাঞ্জাব। লিগের ১৩ বছরের ইতিহাসে কেবল একবার তৃতীয়স্থান ও একবার রানার্স-আপ হয়েছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাল্টে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

আপডেট সময় ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১