ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহাম্মদপুরে ৫ তলার কার্নিশে ঝুলছিল শিশু গৃহকর্মী

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় রোববার বিকালে নয়তলা থেকে কার্নিশ বেয়ে পাঁচতলায় এসে আটকা পড়ে বর্না (১০) নামে এক শিশু গৃহকর্মী। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, রোববার বিকালে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট কাটাসুর এলাকায় যায়। এরপর একটি ১০ তলা ভবনের পাঁচতলার কার্নিশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ১০ তলা ওই ভবনের নয়তলায় রফিকুল ইসলামের ফ্ল্যাটে কাজ করত বর্না নামে ওই শিশু গৃহকর্মী।

রোববার বিকালে সে জানালার কার্নিশ বেয়ে নয়তলা থেকে পাঁচতলায় নেমে আসে। এরপর আর নামতে পারেনি। তাকে ঝুলতে দেখে লোকজন সেবা ৯৯৯-এ ফোন দেয়।

তিনি বলেন, ওই বাসায় তখন কেউ ছিল না। বর্নার বাড়ি নরসিংদীতে। সে ওই বাসায় কাজ করতে চায় না। তাই পালানোর চেষ্টা করেছিল। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

মোহাম্মদপুর থানার এসআই এরশাদ করিম বলেন, ওই কিশোরী বলছে, ওরা আমাকে বকাঝকা করে, মারধর করে। আমি বাড়ি যেতে চাইলে পুলিশের ভয় দেখায়। আমি আর কিছুই চাই না। আমি বাড়ি চলে যাব। আমার এখানে কাজ করতে আর ভালো লাগে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির কথা মনে পড়ায় সে নয়তলা থেকে নিচে নামার চেষ্টা করে। তাকে নির্যাতন করা হতো কিনা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোহাম্মদপুরে ৫ তলার কার্নিশে ঝুলছিল শিশু গৃহকর্মী

আপডেট সময় ১০:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১