ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

গুজব উড়িয়ে ভিড় বাড়ছে টিকাকেন্দ্রে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের টিকা নিয়ে শুরুতে গুজব ছড়ানো হয়েছিল, তবে সেই গুজব উড়িয়ে দিয়ে সাধারণ মানুষ এখন টিকা নিতে ভিড় করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে এই টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

গণমাধ্যম কর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনা মুক্ত হবে।’

এ সময়ে সংসদ সদস্য সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বিএম খুরশিদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা সভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে ছয়তলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন তিন বছর ধরে পড়ে আছে। জজ কোর্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় নারায়ণগঞ্জের আইনজীবীরা এখানে আসবে না বলে আইনমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে এখানে হার্ট ইনস্টিটিউট করার প্রস্তাব দেন শামীম ওসমান।

সাংসদ বলেন, নারায়ণগঞ্জে কোনো মানুষ হার্টের সমস্যায় আক্রান্ত হলে তাকে ঢাকায় যেতে হয়। পথিমধ্যে যানজটের কারণে অনেকেই মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে যদি এখানে হার্ট ইনস্টিটিউট নির্মাণ করেন তবে নারায়ণগঞ্জবাসী স্বাস্থ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এখানে হার্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

গুজব উড়িয়ে ভিড় বাড়ছে টিকাকেন্দ্রে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১