ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘প্রতারণার জন্য তৈরি থাক’ : নুসরাতকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা, জল্পনা তুঙ্গে

আকাশ নিউজ ডেস্ক:  

কয়েক মাসের ব্যবধানে টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের দুই ছবির প্রিমিয়ার। আর এর মধ্যে
এই অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিন্ন ইকুয়েশন দেখা যাচ্ছে। জানা গেছে, গেল দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল নুসরাত জাহানের ‘এসওএস কলকাতা’। এই ছবিতে তার কো-স্টার ছিলেন যশ দাশগুপ্ত। সেই অক্টোবরে ছবির প্রিমিয়ারে নিখিলের হাত ধরে হাজির হয়েছিলেন নুসরাত।

কিন্তু গতকাল বৃহস্পতিবারের চিত্রটা একেবারে ভিন্ন। নুসরাতের নতুন ছবি ‘ডিকশনারির’র প্রিমিয়ার, সেখানে সবাইকে চমকে দিয়ে কথিত প্রেমিক যশকে হাজির নুসরাত! যদিও এই ছবিতে অভিনয় করেন যশ। এই খবর নিমেষেই আগুনের মতো ছড়িয়ে পরে টলিপাড়ায়। এ নিয়ে জল্পনা বাড়লো যশ-নুসরাতের প্রেমের। যে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন নিখিল জৈনের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট।

নিখিল শুক্রবার লিখলেন: ‘নিজের জন্য বাঁচো। সবসময় তৈরি থাকো প্রতারণার জন্য, সেটাকে আলিঙ্গন করে নাও। দেখ তুমি শুধু উপরে উঠবে!’ সঙ্গে নিজের একটি সিঙ্গল ছবি জুড়ে দেন নিখিল। সাদা শার্ট, চোখে নীল রঙা রোদচশমা- পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। নতুন এই ইঙ্গিতপূর্ণ বার্তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

নুসরাতের সঙ্গে নিখিলের সম্পর্কের দূরত্ব যত বেড়েছে, ততই সোশ্যাল মিডিয়ায় নিখিলের জীবন দর্শনের কাহিনি উঠে এসেছে। কখনও তিনি সবার মাঝে নিজেকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, কখনও অতীত ভুলে ভবিষ্যতের দিকে পা বাড়ানোর। পিছনে ফিরে তাকাতে চান না তিনি, সেই ইঙ্গিত বারবার দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যোগাযোগে ত্রুটি: যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন স্থগিত করল এফএএ

‘প্রতারণার জন্য তৈরি থাক’ : নুসরাতকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা, জল্পনা তুঙ্গে

আপডেট সময় ১১:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১