ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধনী, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচরে তিনটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে নকল ও ভেজাল প্রসাধনী তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিন প্রতিষ্ঠান থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। বিএসটিআই এর সহায়তায় চলা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানীর কামরাঙ্গীরচর থানার ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী ও সাদিয়া হারবাল বিডি প্রসাধনী অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদের তারিখ বসানো এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদনসহ করে আসছিল। এই অপরাধে অপো প্রসাধনীর মালিকসহ ছয়জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ কারখানাটি সীলগালা করে দেয়া হয়।

অপরদিকে চকবাজার থানার চকমার্কেটের ছয় তলার একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ করে রাখা এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পণ্য সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে গোডাউনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের সময়ে তিন প্রতিষ্ঠানে থাকা ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধনী, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১