ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানী শাহআলী থানা এলাকা থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন, মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের লক্ষী নারায়ণ/মহাদেব মূর্তি, ৪টি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামিরা কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রতœতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় নিহত ৩

১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

আপডেট সময় ০১:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১