ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋষি কাপুরের ভাই অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন গত বছরের এপ্রিলে। তার মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার আগে আবারও কাপুর পরিবারের শোক নেমে এলো।

চলে গেলেন ঋষি কাপুরের ছোট ভাই অভিনেতা রাজিব কাপুর।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজিব কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজিব কাপুর হৃদরোগে আক্রান্ত হলে তার বড় ভাই রণধীর কাপুর সঙ্গে সঙ্গে তাকে বাসার কাছে চেম্বুরের ইনলাক্স হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজিব কাপুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই রণধীর কাপুর বলেন, আমি আমার ছোট ভাই রাজিবকে হারালাম। সে আর বেঁচে নেই। চিকিৎসক অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হলো। এখন হাসপাতালে তার মরদেহের অপেক্ষা করছি।

১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান রাজিব কাপুর। এরপর ‘রক জান হ্যান হাম’ সিনেমা করেও প্রশংসা পান তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছিল তার। বড় ভাই ঋষি কাপুরকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘প্রেম গ্রন্থ’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋষি কাপুরের ভাই অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন

আপডেট সময় ১০:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১