ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষকদের উৎসাহিত করতে ভারতে ‘ছাগল ব্যাংক’ চালু!

আকাশ নিউজ ডেস্ক:  

কৃষকদের বিকল্প আয়ের সন্ধান দেখালেন ভারতের মহারাষ্ট্রের এক কৃষক। ছাগলের ব্যাংক তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন ‘Goat Bank of Karkheda’। কৃষকদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘গোট ব্যাংক অব কারখেদা’ চালু করেছেন নরেশ দেশমুখ নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তি। তিনি পাঞ্জাব রাও কৃষি বিদ্যাপীঠ থেকে স্নাতক পাস করেন। এরপরেই কৃষি নিয়ে কাজ শুরু করেন। তা করতে গিয়েই দেখেন ছাগল লালন-পালন করে গরিব ঘরের কৃষকরাও জমি কিনতে পারেন। শিশুদের পড়াশোনা করাতে পারবেন। এমনকি বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন। এরপরই তার মাথায় চলে আসে অভিনব এই উপায়টি।

এরপরই ওই ছাগল ব্যাংক চালু করেন নরেশ। এজন্য তিনি নিজের সেভিংস থেকে খরচ করেন ৪০ লাখ রুপি। কেনেন ৩৪০টি পূর্ণ বয়স্ক ছাগল। তারপর প্রতিপালনের জন্য সেগুলোকে ঋণ হিসেবে দিয়েও দেন ৩৪০টি পরিবারকে।

কিন্তু কোনো নিয়মে এই ছাগল ব্যাংক থেকে ছাগল ধার করা যাবে?

এই প্রসঙ্গে নরেশ জানান, তার চালু করা ওই ব্যাংক থেকে কেউ লোন হিসেবে ছাগল নিতে চাইলে প্রথমে তাকে ১২০০ রুপি রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে। তাহলে তিনি ছাগল নিতে পারবেন।

তবে রয়েছে একটি শর্তও। একটি ছাগল ঋণ নিলে ৪০ মাস পর দিতে হবে চারটি ভেড়ার বাচ্চা। নরেশের ধারণা, কোনো পরিবার একটি ছাগল ঋণ নিলে আড়াই লক্ষ রুপি পর্যন্ত লাভ করতে পারবে। দেশমুখ বলেছেন, গ্রামের মহিলারা তার স্কিমে ছাগল ঋণ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৃষকদের উৎসাহিত করতে ভারতে ‘ছাগল ব্যাংক’ চালু!

আপডেট সময় ১১:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১