ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মায়ার্সের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের হার

আকাশ স্পোর্টস ডেস্ক:    

এক কায়েল মায়ার্সের কাছেই চট্টগ্রাম টেস্ট হেরে গেল বাংলাদেশ। তার অতিমানবীয় ডাবল সেঞ্চুরি স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেয়।

প্রায় অসম্ভব ম্যাচে ৪ উইকেটের জয়ে দুই টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৩০ ও ২২৩/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯ ও ৩৯৫/৭
(লক্ষ্য-৩৯৫)

৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মাটিতে তো বটেই, এই জয়টি এশিয়ার মাটিতেই রেকর্ড হয়ে রইল। এর আগে এই জহুর আহমেদ মাঠেই নিউজিল্যান্ড ৩১৭ রান তাড়া করে জয় পেয়েছিল।

অভিষেকে ডাবল সেঞ্চুরি করা মাত্র ষষ্ঠ ব্যাটসম্যানের খাতায় নাম লেখালেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লরেন্স রো’র পর দ্বিতীয়। পাশাপাশি চতুর্থ উইকেট জুটি করা মায়ার্স ও এনক্রুমাহ বোনার টেস্ট ইতিহাসের দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়লেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা সর্বোচ্চ। চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি এটিই।

ব্যাক্তিগত ৩৭ রানে পঞ্চম দিন শুরু করা মায়ার্স শেষ পর্যন্ত ২১০ রানে অপরাজিত থেকেই সফরকারীদের জয় নিশ্চিত করেন। তিনি ৩১০ বলে ২০টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

মায়ার্সের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের হার

আপডেট সময় ০৫:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১