ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে রিসোর্টে বিষাক্ত মদপান: তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের সারাহ রিসোর্টে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় ‘মদ সরবরাহকারী’ মো. জাহিদ মৃধাকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ বরিশালের আগৈলঝাড়ার আমবৌলা গ্রামের মৃত তৈয়ব আলী মৃধার ছেলে।

শুক্রবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

তিনি জানান, গত ২৮ জানুয়ারি ঢাকার এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতাধীন ফোর থট পিআর প্রতিষ্ঠানের ৪৩ কর্মকর্তা গাজীপুরের শ্রীপুর থানার সারাহ রিসোর্টে বেড়াতে আসেন। সেখানে তিন দিন অবস্থানকালে তারা বিভিন্ন খাদ্যদ্রব্যের পাশাপাশি মদপানও করেন। ৩০ জানুয়ারি দুপুরে গাড়িতে ঢাকায় ফেরার পথে তাদের মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই কাইসার আহাম্মেদ নামে একজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। পর দিন ৩১ জানুয়ারি সিহাব জহির এবং ১ ফেব্রুয়ারি একেএম শরীফ জামান ভূঁইয়া নামে আরও দুজন মারা যান।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জানতে পারে নিহতরা বিষাক্ত মদপান করে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করে। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে জাহিদ মৃধাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জাহিদ ভেজাল মদ সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলাম ও ডিবি পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে রিসোর্টে বিষাক্ত মদপান: তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

আপডেট সময় ০৪:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১