ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাসিরের দলের বিপক্ষে পাকিস্তানি তারকার ব্যাটিং তাণ্ডব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এ কয়দিনের ম্যাচে এটাই বোঝা গেছে, টি-টেন লিগে ক্রিকেটীয় ব্যাকরণের ধার ধারেন না ব্যাটসম্যানরা। প্রতি ওভারেই চার-ছক্কা হজম করেও এক গাল হাসেন বোলাররা।

১০ রানে ওভার শেষ করতে পারলে নিজেদের বীর মনে করেন বোলাররা।

তবে বুধবার রাতের ম্যাচে বোলারদের একটু বেশিই তুলোধোনা করেছেন নর্দান ওয়ারিয়র্সের পাকিস্তানি তারকা ওয়াসিম মুহাম্মদ।

এদিন বাংলাদেশের নাসির হোসেনের দল পুনে ডেভিলসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেন ওয়াসিম। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি হাঁকান তিনি।

এ অর্ধশতকের মধ্যে ৩টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার ছিল। শেষপর্যন্ত ১৩ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন ওয়াসিম। এ ৫৬ রানের মধ্যেমাত্র দুই রান দৌড়িয়ে নিয়েছেন ওয়াসিম মুহাম্মদ। অর্থ্যাৎ মাত্র একটি বল ডট খেলেছেন এ পাক ব্যাটসম্যান।

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে পুনে ডেভিলস।

সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে।

জবাবে ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াসিম মুহাম্মদের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪.৩ (২৭ বলে) ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

নাসিরের দলের বিপক্ষে পাকিস্তানি তারকার ব্যাটিং তাণ্ডব

আপডেট সময় ০৭:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১