ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ওয়ানডে খেলতে এপ্রিলে আসছে শ্রীলংকা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কোভিড মহামারীতে দীর্ঘ ১০ মাস বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক মিশন। এর মাঝে কোয়ারেন্টিন ইস্যুতে ঝামেলায় জড়িয়ে শ্রীলংকা সফর বাতিল করে বিসিবি।

এবার জানা গেছে, আগামী এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিনেশ চান্দিমালের দল। ম্যাচগুলো ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্বে উত্তরণে ভূমিকা রাখবে। এ সিরিজে টেস্ট ম্যাচ রাখা হয়নি।

এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে। তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা। কারণ মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।

এদিকে এপ্রিল মাসেই শুরু হবে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। ক্রিকেট বিশ্বের ফোকাস যখন আইপিএলে থাকবে, তখন লংকানরা ঢাকায় খেলবে ওয়ানডে সিরিজ।

এপ্রিল মাসে সফরসূচি ঠিক করার বিষয়ে জানা গেছে, নতুন বছরের শুরুতেই ব্যস্ততম সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছেন তারা। আগামী ৩ ফেব্রুয়ারি উইন্ডিজের বিপক্ষে টেস্ট মিশনের নামবে তামিম বাহিনী। এ সিরিজ শেষেই মার্চে নিউজিল্যান্ডের পথে উড়াল দেবেন টাইগাররা।

যে কারণে এপ্রিলের আগে সূচিতে ফাঁকা জায়গা নেই বাংলাদেশের। আর সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

অর্থাৎ নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই লংকাবধে প্রস্তুতি নেবে বাংলাদেশ।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করে চাঙ্কা টাইগার শিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ওয়ানডে খেলতে এপ্রিলে আসছে শ্রীলংকা

আপডেট সময় ০৭:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১