মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে।
একই সময়ে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এর ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে ৯৭ হাজার ২৯৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের বিভাগভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৪৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















