ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি ভার্সন চালু হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এজন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আজ রবিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষকদের কোয়ালিটি অনেক বেড়েছে। এটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাই।

জাকির হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১ হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ ব্রিটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধের হার আগের বছরের তুলনায় কমেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি ভার্সন চালু হবে

আপডেট সময় ০২:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১