ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

দারিদ্র্যকে আরও বেশি আক্রমণ করবো: পরিকল্পনামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। নানামুখী পদক্ষেপের মাধ্যমে দারিদ্র্যকে আরও বেশি করে আক্রমণ করবো।

কোভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার বিষয়ক এক অনলাইন সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও এসএসডির যৌথ উদ্যোগে শনিবার (৩০ জানুয়ারি) এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। সেমিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডিজেএফবির কার্য নির্বাহী কমিটির সদস্য সুশান্ত সিনহা।

সেমিনারে পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে। কোভিড মোকাবিলায় সরকার নগদ সহায়তা দিচ্ছে। গরিব মানুষের হাতে মাসে নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে টাকার পরিমাণ কম, মাত্র ৫০০ টাকা। এই টাকায় গরিব মানুষের উপকার হচ্ছে। এটাকে এক হাজার টাকায় উন্নীত করার জন্য আমার জায়গা থেকে চেষ্টা করবো।

অনলাইন সেমিনারে ডিজেএফবির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহ-সভাপতি হামিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

দারিদ্র্যকে আরও বেশি আক্রমণ করবো: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১