ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

মদিনা শরিফকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে কোভিড-১৯ (করোনাভাইরাস) মুক্ত বলে ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বুধবার এই ঘোষণা দেওয়া হয়। দৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবাকের বরাতে আরব আমিরাতের দুবাইভিত্তর গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত এই শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস।

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ২৭৬ জন। আর মারা গেছেন ৬ হাজার ৩৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

মদিনা শরিফকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা

আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১