ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যাকসিন নেওয়ার ‘অভিনয়ের’ সেই ভিডিও শেয়ার করে বিপাকে হরভজন

আকাশ নিউজ ডেস্ক:  

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, মাস্ক পরিহিত একজন পুরুষ ও একজন নারী করোনা ভ্যাকসিন নিচ্ছেন। কিন্তু খুব খেয়াল করলে বোঝা যায়, তারা ভ্যাকসিন নিচ্ছেন না, অভিনয় করছেন।

আর সেই ভিডিও নিজের টুইটারে শেয়ার করে বিপাকে পড়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

ভিডিওটি শেয়ার করে ভারতীয় নেটিজেনদের রোষানলে পড়েন হরভজন। দিনভর নানা কটাক্ষ, সমালোচনার শেষে অন্য একটি টুইটে ক্ষমা চেয়েছেন এ স্পেশালিস্ট স্পিনার।

নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করে হরভজন অভিযোগ করেন, রাজনৈতিক নেতারা আসলে করোনা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা সেই ভ্যাকসিন নেওয়ার নাটক করছেন। আর সেই নাটকের অংশ হিসেবেই ছবি তুলছেন।

হরভজনের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেছে, ওই দুজনে বাহুতে সিরিঞ্জ ধরে দাঁড়িয়ে আছেন নার্স। কিন্তু ওষুধ পুশ করতে দেখা যায়নি তাকে। অথচ দুজনেই ভ্যাকসিন নিয়েছেন বলে ক্যামেরায় ‘ভি সাইন’ দেখিয়ে উঠে পড়েন।

হরভজন ভিডিওটি পোস্টের পর পরই তা ভারতসহ প্রতিবেশী বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

কিন্তু এই পোস্ট নিয়ে পরে বিপদের মুখে পড়েন হরভজন। এমন পরিস্থিতিতে ফের একটি টুইটে ভাজ্জি খ্যাত তারকা লেখেন, আসল ঘটনা যাচাই না করে আমি পোস্ট দিয়েছি। এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে এটাই সত্যি আমাদের কিছু নেতা এইভাবে ভ্যাকসিন নিচ্ছেন, ছবি তুলে গেছেন, ওকে ভালো।’

ঘটনাটি প্রসঙ্গে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ভাইরাল সেই ভিডিওটি নিয়ে মুখ খুলেছেন তুমাকুরু ডেপুটি কমিশনার রাকেশ কুমার। একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভিডিওর মানুষ দুজন কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রী নন।

পেশায় তারা দুজনেই চিকিৎসক। তাদের দুজনের নাম- ড. রজনী ও ড. নাগেন্দ্রাপ্পা। আর এ দুই চিকিৎসক করোনা ভ্যাকসিন নিয়েছেন আগেই। কিন্তু পরে সংবাদ কর্মীদের সাহায্য করতে তাদের কথামতো ছবি তোলেন।

অর্থাৎ ফটো ক্লিক হওয়ার আগেই তারা করোনা ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানান রাকেশ কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভ্যাকসিন নেওয়ার ‘অভিনয়ের’ সেই ভিডিও শেয়ার করে বিপাকে হরভজন

আপডেট সময় ১১:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১