ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একুশে বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে ঝুলে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করেছে বাংলা একাডেমি। আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে। তবে মেলা কতদিন পর্যন্ত চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।

বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।’

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।’

প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে বলেও জানান হাবীবুল্লাহ সিরাজী।

প্রসঙ্গত, রেওয়াজ অনুযায়ী ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে তা ঝুলে যায়। এবারের বইমেলা বাতিল হতে পারে এমন গুঞ্জনের মধ্যেই তারিখ ঘোষণা করল বাংলা একাডেমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একুশে বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ

আপডেট সময় ০৭:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১