ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসেছে আরও ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে ভারত থেকে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে সকালে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৮টা ২৮ মিনিটে টিকা নিয়ে রওনা হয় এয়ার ইন্ডিয়ার (এআই-১২৫৪) বিশেষ ফ্লাইটটি।

এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেছে বেক্সিমকোর স্টিকারযুক্ত নয়টি বিশেষ মিনি কাভার্ড ভ্যান।

এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো।

এ মিনি কাভার্ড ভ্যানগুলোকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় ভ্যাকসিনবাহী মিনি কাভার্ড ভ্যানগুলো নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এসেছে আরও ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন

আপডেট সময় ১২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১