ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে নারীসঙ্গ জঘন্য কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভিতরে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারিতে কারাবন্দী তুষারের দীর্ঘ সময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইনসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাকারাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গ জঘন্য কাজ বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি জঘন্য কাজ। কারাগারে এসব নিষিদ্ধ। এর পেছনে যারা দায়ী প্রাথমিকভাবে তাদের সকলকে প্রত্যাহার করতে বলা হয়েছে।’

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটি জঘন্যতম অপরাধ। সব কারাগারের জন্য এটি সতর্ক বার্তা। যারাই এর সঙ্গে জড়িত থাকবে, তারাই শাস্তির আওতায় আসবে।’

এদিকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ বন্দী তুষারের সঙ্গে কারাগারের ভিতরে দেখা করেন এক নারীসহ তিনজন। হলমার্ক কেলেঙ্কারির হোতা তানভীরের ভায়রা কোম্পানির জি এম তুষার। ডেপুটি জেলার সাকলাইন ১২টা ৫৭ মিনিটে কারাগারের ভিতরে প্রবেশ করে ১টা ৪ মিনিটে তুষারকে সঙ্গে নিয়ে ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করতে একটি কক্ষে নেন। তখন কারাগারের ভিতরে জেল সুপার রত্না রায় উপস্থিত ছিলেন। ১টা ১৫ মিনিটে জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে প্রায় ৪৬ মিনিট সময় কাটান ওই নারীর সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাগারে নারীসঙ্গ জঘন্য কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১