ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোরআনের অনুশাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: বাবুনগরী

আকাশ জাতীয় ডেস্ক: 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কোরআনুল কারীম মানবজাতির জন্য একমাত্র সংবিধান। যতদিন পর্যন্ত দেশে কোরআনের অনুশাসন কায়েম না হবে এবং কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত না হবে, ততদিন দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। কোরআনের অনুশাসন ছাড়া কোনোকালেও দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাবুনগরী বলেন, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহ. কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন। তাই তার শাসনামলে সর্বত্র শান্তি-শৃঙ্খলা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। মানুষের মধ্যে ইনসাফ কায়েম হওয়ার পাশাপাশি পশুপাখির মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রহ. এর শাসনামলে বাঘ আর ছাগল একঘাট থেকে পানি পান করতো।

বাঘ কখনো ছাগলের ওপর হামলা করেনি। কোরআনের অনুশাসন চালু ছিল বলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহ. এর শাসনকাল ছিল শান্তিতে ভরপুর।

নোয়াখালী জেলা হেফাজতের আমীর মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বয়ান করেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতী মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও নোয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিজামুদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোরআনের অনুশাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: বাবুনগরী

আপডেট সময় ১১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১