ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

সবার আগে ভ্যাকসিন নেবেন অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকার যে ভ্যাকসিন আনবে সেই ভ্যাকসিন সবার আগে নিজে নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। সরকার যেটা আনবে সেটাই নেব। আমি যা বলেছি সেটার কোনো ব্যত্যয় ঘটে কিনা দেখবেন।

প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। তবে ভ্যাকসিনের জন্য অর্থায়ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সংগ্রহ করা হবে।

মুস্তফা কামাল বলেন, বেসরকারিভাবে ভ্যাকসিন আনলে যারা আনবে তারা অর্থায়ন করবে। তবে সরকারিভাবে ভ্যাকসিন আনলে সেখানে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমা উন্মুক্ত করল আইসিএও

সবার আগে ভ্যাকসিন নেবেন অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১