ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার প্রস্তাব, প্রধানমন্ত্রীর ‘না’

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। সরকার দলীয় দুজন সংসদ সদস্য বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবে রাজি হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ প্রধানমন্ত্রীর নামে পদ্মাসেতুর নামকরণ করার প্রস্তাব করেন। তিনি বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়াই উচিত। এছাড়া আর কিছু হতে পারে না।

প্রধানমন্ত্রী এই প্রস্তাব নাকচ করে দেন। প্রথমে তিনি হাত নেড়ে এবং পরে মাথা নেড়ে ‘না’ ‘না’ করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সেই দৃশ্য দেখা যায়।

এরপর আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য পংকজ দেবনাথও প্রধানমন্ত্রীর নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার প্রস্তাব, প্রধানমন্ত্রীর ‘না’

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১