ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাকালে আর্থিক সঙ্কটে থাকা অভিভাবকদের সন্তানদের টিউশন ফি মওকুফ বা হ্রাস করার নির্দেশনা দিয়েছে সরকার। আর টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া হলে, তা সমন্বয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো সেই চিঠিতে বলা হয়, করোনার বৈশ্বিক মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উদ্ভুত এ পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ এর প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষক-কর্মচারীদের বেতন ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ খাতে আবশ্যিকভাবে অর্থ ব্যয় করতে হয়। তবে অভিভাবকদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিও/নন-এমপিও) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিও/নন-এমপিও) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি আদায় করবে। টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি আদায় করা যাবে না। টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি আদায় করা হলে তা পরবর্তীতে টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে।

‘যদি কোনো অভিভাবক চরম আর্থিক সঙ্কটে পতিত হন, তাহলে তার সন্তানের টিউশন ফি মওকুফ/হ্রাস করার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় নেবে। ’

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন কোনো কারণে ব্যহত না হয় সে বিসয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাই যত্নশীল হতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের ন্যায় টিউশন ফিসহ অন্যান্য ফি আদায় করা যাবে।

এক সংবাদ সম্মেলনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, কোভিড পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার জন্য যৎসামান্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা বিগত বছরগুলোর নির্ধারিত ফি এর অর্ধেকেরও কম। কোনো প্রতিষ্ঠান এ নিয়মের বাইরে ফি আদায় করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা দেওয়া হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ফি এর বিষয়ে অনুরোধ করা হয়েছে।

এরআগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও স্কুল-কলেজগুলোকে টিউশন ফি মওকুফ/হ্রাসের বিষয়ে নির্দেশনা দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

আপডেট সময় ০৮:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১